Saturday, April 4, 2026

তৃতীয় দিনেই ডাবল! দুর্বার গতিতে এগোচ্ছে সেবাশ্রয়

Date:

Share post:

দুর্বার গতিতে এগিয়ে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। তৃতীয় দিনেই দ্বিগুণ বৃদ্ধি। ডায়মন্ড হারবার জুড়ে শুরু হওয়া এই স্বাস্থ্যশিবির অবিশ্বাস্য সাড়া মিলেছে। প্রতিদিনই সেবাশ্রয়ে ভিড় রেকর্ড ভাঙছে। দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিনে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা এক লাফে দ্বিগুণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহতী প্রয়াসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন মানুষ। উপকৃত সাধারণ মানুষ দু-হাত ভরে আশীর্বাদ করছেন সাংসদকে।

তৃতীয় দিন শনিবার ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ৪১টি শিবিরে উপস্থিতির সংখ্যা ছিল ১১,৩৮৮। যা দ্বিতীয় দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। দ্বিতীয় দিনে ৪১টি শিবিরে উপস্থিত ছিলেন ৬,৯৪৫ জন। তৃতীয়দিনে স্বাস্থ্য পরীক্ষা হয় ৭,০৫৩ জনের। ৬,৫৩৭ জনকে ওষুধ বিতরণ করা হয়। রেফার করা হয় ২৫৩ জনকে। তৃতীয় দিনে ৪৪৪৩ জন বেশি মানুষের উপস্থিতি ছিল সেবাশ্রয় শিবিরে।

যত দিন যাচ্ছে বাড়ছে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার সংখ্যা। সেবাশ্রয়ে প্রথম দিনেই পা রেখেছিলেন ৫৬৮৯ জন। তাঁদের মধ্যে ৩৩৪০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয় বিনামূল্যে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে। দ্বিতীয় দিনে ৪,৩১২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ৩,৯৪২ জনকে ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৩৬ জন রোগীকে রেফার করা হয়েছে।

৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির চলবে। সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে।

আরও পড়ুন- অমলকান্তির স্রষ্টার জন্ম শতবার্ষিকী: সমাপ্তি অনুষ্ঠানে স্মৃতিচারণ

_

_

_

_

_

_

_

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...