Thursday, June 25, 2026

আর জি কর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি দাবি নির্যাতিতার পরিবারের, ৫৭ পাতার আবেদন পেশ

Date:

Share post:

আর জি কর খুন ও ধর্ষণের মামলায় নির্যাতিতার পরিবারও অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানালেন। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) যে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে তদন্তে প্রকাশ করেছে, তার সর্বোচ্চ শাস্তি (capital punishment) দাবি নির্যাতিতার পরিবারেরও। সেই সঙ্গে এই মামলায় ৫৭ পাতার আবেদন শিয়ালদহ আদালতে পেশ করা হল নির্যাতিতার পরিবারের তরফে।

প্রথমে রাজ্য পুলিশে অনাস্থা। পরে সিবিআই-এর (CBI) তদন্তেও আস্থা নেই বলে জানিয়েছিলেন আর জি করের ( R G Kar Hospital) নির্যাতিতার পরিবার। রাজ্য পুলিশ সঞ্জয় রায়কে এই ঘটনার মূল অভিযুক্ত প্রকাশ করে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল। বারবার রাজ্যের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। শনিবার আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষেও সর্বোচ্চ ফাঁসির (hanging) শাস্তি দাবি করা হল। যদিও নির্যাতিতার পরিবার আদালতে দাবি করে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত।

শনিবারও আর জি করের বিচার মামলার শুনানিতে সিবিআই (CBI) তদন্তে অনাস্থা প্রকাশ করা হয় নির্যাতিতার পরিবারের তরফে। সেই সঙ্গে ঘটনার দিন বিভিন্ন পদক্ষেপ সংক্রান্ত বিষয় নিয়ে মামলার বিভিন্ন দিক তুলে ধরে ৫৭ পাতার লিখিত বক্তব্য পেশ করা হয়। আবেদন জানানো হয় ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তদন্তে তাদেরও দোষী সাব্যস্ত করা হোক। যদিও এদিন আদালতে (Sealdah Court) সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করেন এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। অভিযুক্ত সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...