Wednesday, June 24, 2026

রবিবার থেকেই রাজ্য জুড়ে বাড়ছে পাউরুটির দাম!

Date:

Share post:

নতুন বছরে ব্রেকফাস্টে ব্রেড অমলেট বা বাটার ব্রেড খাওয়ার পরিকল্পনা এবার একটু বদলাতে হবে। স্যান্ডউইচ লাভারদের জন্য দুঃসংবাদ। রবিবার থেকেই রাজ্য জুড়ে বাড়ছে পাউরুটির দাম(Price Hike of Bread)। পশ্চিমবঙ্গ বেকারি সংগঠনের (Joint Action Committee of the West Bengal Bakers Association) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পাউরুটি তৈরিতে যে কাঁচামাল লাগে, তার দামবৃদ্ধির কারণেই আগামী ৫ জানুয়ারি থেকে এই খাবারের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে ক্রেতাদের।

২০২২ সালে শেষ বার পাউরুটির দাম বৃদ্ধি পেয়েছিল রাজ্যে। বেকারি সংগঠন জানিয়েছে, প্রতি ৪০০ গ্রাম পাউরুটির (প্লেন ও স্লাইসড) দাম ৪ টাকা করে, ২০০ গ্রামের দাম ২ টাকা এবং ১০০ গ্রাম পাউরুটির দাম ১ টাকা করে বাড়তে চলেছে। যার ফলে ৪০০, ২০০ এবং ১০০ গ্রাম পাউরুটির নতুন দাম হবে যথাক্রমে ৩৬, ১৮ এবং ৯.৫০ টাকা। এইভাবে হঠাৎ করে দাম বৃদ্ধিতে প্রাথমিকভাবে পাউরুটির চাহিদায় কিছুটা হলেও ভাটা পড়তে পারে বলে মনে করছেন অনেকে। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যেভাবে ময়দা, চিনি, বনস্পতি, ইস্ট,ভোজ্যতেলের দাম বেড়েছে তাতে আর সামাল দেওয়া যাচ্ছে না। পাশাপাশি প্যাকেজিং-এর খরচও আগের থেকে অনেকটাই বেশি হওয়ার কারণে সবদিক ভাবনা চিন্তা করেই পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...