Wednesday, June 24, 2026

চিকিৎসকের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ! রণক্ষেত্র অন্ডাল, মাথা ফাটল ওসির

Date:

Share post:

ভুল ইনজেকশন দেওয়ার কারণে শিশু মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা অন্ডালের উখড়ায় (Ukhra, Ondal)। ডাক্তারের চেম্বার ভাঙচুর, পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ইঁটের আঘাতে জখম এক পুলিশ আধিকারিক। সকালেও থমথমে এলাকা।

শুক্রবার সন্ধ্যায় মাধাইগঞ্জ রোডে এক চিকিৎসকের নিজস্ব চেম্বারে পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা এলাকার গোবিন্দ বাউরী নামে পাঁচ বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যান অভিভাবক। অভিযোগ, ডাক্তার রাজেশ মাজি (Rajesh Maji) শিশুকে একটি ইনজেকশন দেন যার ফলে বাড়ি ফিরে যাবার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেলে ফের তাঁকে চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে অভিযুক্ত ডাক্তার শিশুটিকে ভর্তি করার কথা বলেন। এরপর চিকিৎসা চলাকালীন শিশুর মৃত্যু হয়। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকেরা। ডাক্তারের চেম্বারে চড়াও হন এলাকাবাসী। ভুল চিকিৎসার কারণেই রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত ডাক্তার ততক্ষণে চম্পট দিয়েছেন। তাঁকে না পেয়ে চেম্বার ভাঙচুর করেন শিশুর আত্মীয়রা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইঁট, ঢিল । ইঁটের আঘাতে এক পুলিশ আধিকারিক জখম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...