Monday, April 6, 2026

১৮ বছর না হলে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়ার (Social media) প্রতি আগ্রহ বাড়ছে কিশোর-কিশোরীর। ঠিক ভুলের বিচার করার মতো পরিণত মানসিকতা তৈরি হওয়ার আগেই নানা ধরনের ভিডিও এবং খবরে যারা প্রভাব তৈরি হচ্ছে শিশুমনে। ছোট বয়স থেকেই অপরাধমূলক কাজের প্রতি ঝোঁক বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। এবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে আঠারো বছর বয়স না হলে ফেসবুক বা অন্য কোনও সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে না।

সামাজিক মাধ্যমে নানা ধরনের কনটেন্ট উঠে আসে। সব সময় তার উপর বিধি নিষেধ আরোপ করা সম্ভব হয় না। ভারত সরকার মনে করে যে ন্যূনতম ১৮ বছর বয়সের আগে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা কাম্য নয়।কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন কমিউনিকেশন মন্ত্রণালয় (Electronics and Information Communication ministry)ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, যে চলতি বছর থেকেই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে।খসড়া বিধিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অনুমতি ছাড়া কারও তথ্য দেশে বা বিদেশে বিনিময় করতে পারবে না।কোনও অভিভাবক তাঁর সন্তানকে সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দিতে চান তাহলে তাদের সরকারিভাবে অনুমতি দিতে হবে। বয়স যাচাই করে তবেই অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এই ধরনের প্লাটফর্মগুলিকে। যদিও এই নিয়ম কতটা কাজে আসবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...