Tuesday, June 2, 2026

সিডনিতে খেলতে নেমে নজির বুমরাহর, ভেঙে দিলেন বেদীর রেকর্ড

Date:

Share post:

সিডনিতে চলছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ টেস্টে দাপট ভারতীয় বোলারদের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দেয় ১৮১ রানে। ৪ রানের লিড পায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে তিনটি করে উইকেট পান মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি করে উইকেট পান নীতিশ কুমার রেড্ডি এবং যশপ্রীত বুমরাহ। আর বুমরাহর দুই উইকেটের সৌজন্যে রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভেঙে দিলেন বিষাণ সিং বেদীর নজির।

এদিন সিডনিতে মার্নাস লাবুশানেকে আউট করে টেস্ট ক্রিকেটে আরও একটি নজির গড়েন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। সিডনিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে বুমরাহের উইকেট সংখ্যা ৩২টি। আর এর সৌজন্যে বেদীর রেকর্ড ভেঙে দেন তিনি। ১৯৭৭-৭৮ মরশুমে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিশাণ সিং বেদী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরি‌জে ৩১টি উইকেট নিয়েছিলেন। আর শনিবার লাবুশানেকে আউট করে বুমরাহ ভেঙ দেন ভারতের প্রাক্তন স্পিনারের ৪৬ বছরের পুরনো সেই রেকর্ড ।

তবে নজির গড়ার পাশাপাশি চোটও পান বুমরাহ। চোটের জন্য মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহকে সিডনির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা যায় সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে। তবে বুমরাহকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বা কোথায় চোট লেগেছে, সেই নিয়ে কিছু জানান হয় টিম ইন্ডিয়ার পক্ষ থেকে।

আরও পড়ুন- সিডনিতে দাপট সিরাজ-বুমরাহর, ব্যাট হাতে ব্যর্থ বিরাট-রাহুলরা

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...