Sunday, March 29, 2026

পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, মুকুটমণিপুরে উল্টে গেল পর্যটক বোঝাই বাস!

Date:

Share post:

সাতসকালে উল্টে গেল পর্যটক বোঝাই বাস (Tourist bus accident)। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বড় দুর্ঘটনা বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহা এলাকায়। জখম অন্তত ১৫ জন পর্যটক। প্রত্যেকেই কলকাতার রুবি (Ruby, Kolkata) এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ (Indpur Police Station)। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরে যাচ্ছিল একটি বাস। পর্যটকদের মধ্যে মহানগরীর রিক্সা চালক ইউনিয়নের সদস্যদের অনেকেই ছিলেন। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় বাস। আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Bankura Medical College)।

 

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...