Monday, April 13, 2026

ঘরে ফিরছেন কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবী, মাঝ সমুদ্রে হস্তান্তর ভারত-বাংলাদেশের

Date:

Share post:

ভুল করে জলসীমা পেরিয়ে দেশের অনেক মৎস্যজীবী প্রতিবেশী বাংলাদেশ বা শ্রীলঙ্কায় আটকে পড়েন। তামিলনাড়ুর কয়েকশো মৎস্যজীবী শ্রীলঙ্কায় আটকে থাকার পরিসংখ্যান পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। এবার সেরকমই দুর্ভাগ্যের শিকার হয়েছিল কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী (fishermen)। ভারতের জলসীমা অতিক্রম করায় বাংলাদেশ নৌ সেনা তাদের আটক করেছিল। এই খবর পেয়েই দ্রুত তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার উদ্যোগে তিন মাসের মধ্যেই আইনি ও আন্তর্জাতিক নিয়ম মেনে রবিবার ভারতের প্রবেশ করলেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। মাঝ সমুদ্রে (IMBL) হল হস্তান্তর।

এক অভূতপূর্ব হস্তান্তরে রবিবার ভারত ও বাংলাদেশের জেলে আটকে থাকা মৎস্যজীবীদের হস্তান্তরের প্রক্রিয়া হয় বঙ্গোপসাগরে (Bay of Bengal)। বাংলাদেশ নৌবাহিনী তাঁদের জাহাজে ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে আসে আন্তর্জাতিক জলসীমায় (IMBL)। সেখান থেকে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতীয় কোস্ট গার্ডের (Indian Coast Guard) ভরদ (Varad)  এবং অমৃত কৌর (Amrit Kaur) জাহাজে রবিবারই সেই জলসীমা থেকে ভারতের পথে রওনা দেন ৯৫ মৎস্যজীবী। মুক্ত করা হয় তাঁদের চারটি ট্রলার।

বাংলাদেশের সঙ্গে হস্তান্তরের চুক্তি অনুযায়ী ভারতের জেলে বন্দী ৯০ বাংলাদেশি মৎস্যজীবী ও কৌশিক ট্রলারে ডুবতে বসা ১২ বাংলাদেশী মৎস্যজীবীকেও এই হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। একইভাবে ভারতের জাহাজ থেকে তাঁরা বাংলাদেশের জাহাজে উঠে নিজেদের দেশে পাড়ি দেন। সোমবার ভোরে কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবী পৌঁছাবেন কাকদ্বীপে (Kakdwip)। তাঁদের স্বাগত জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...