Friday, June 26, 2026

‘রবি’র ছটায় আলোকিত মশারু! বাবাকে উৎসর্গ করলেন সন্তোষ জয়

Date:

Share post:

একটা রাতের জন্য রবিবার সকালে বাড়ি ফিরলেন রবি হাঁসদা। মঙ্গলকোটের নিগন গ্রাম পঞ্চায়েতের মশারু গ্রামে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা এলাকা। রবিকে আদিবাসীদের সংস্কৃতি মেনে বরণ করে গ্রামবাসীরা নিয়ে এলেন বাড়িতে।

৩৩ বছর পর বাংলার মুকুটে সন্তোষ ট্রফি জয়ের অন্যতম কারিগর রবি জানালেন, অসাধারণ অনুভূতি। বিশেষ করে, এই জয়ের পর বাড়ি আসার জন্য ছটফট করছিলাম। তবে এখন অনেক কাজের চাপ। তাই রবিবার রাতটা কাটিয়েই তাঁকে ফিরতে হবে কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তোষ ট্রফি জয়ের প্রত্যেককে সরকারি চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন রবি জানিয়েছেন, ফর্ম ফিলআপ হয়ে গেছে। ১ মাসের মধ্যে চাকরি হবে বলে জানিয়েছে। রবি জানিয়েছেন, সম্ভবত পুলিশের সাব ইন্সপেক্টর পদে। একমাসের মধ্যেই। একইসঙ্গে এরপর কোন ক্লাবের হয়ে খেলবেন তা নিয়েও অনেকের সঙ্গে আলোচনা করতে হবে। রবি জানিয়েছেন, তাঁর এই জয় তিনি তাঁর প্রয়াত বাবা ছাড়াও মা এবং কাকাদের উৎসর্গ করছেন।

আগামী প্রজন্মের ছেলেমেয়েদের জন্য রবির পরামর্শ, মোবাইল কম ঘাঁটলে ভাল। খেলাধুলা করতে হবে। আদিবাসী সমাজের ছেলেমেয়েদের জন্যও তাঁর আবেদন, ভাল করে মন দিয়ে খেলো। একাধিক অ্যাকাডেমি রয়েছে কলকাতায়। অনূর্ধ্ব ১০, ১২, ১৩, ১৪, ১৫-তে অনেক সুযোগ রয়েছে। ভাল করে নিজেকে তৈরি করতে পারলে সুযোগ পাবেই। এদিন সকালে রবি তাঁর স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে মশারু গ্রামে পা রাখতেই তাঁকে আদিবাসী সংস্কৃতি মেনে ফুল দিয়ে বরণ করা হয়। আদিবাসী ধামসা মাদলের তালে তালে তাকে নৃত্যের মধ্যে দিয়ে বাড়ি নিয়ে যান গ্রামের মানুষেরা। এরই পাশাপাশি এদিন রবিকে দেখতে আশপাশের এলাকার মানুষও ভিড় করেন মশারু গ্রামে। এক মূহূর্তে রবির ছটায় আলোকিত হয়ে গেল মশারু।

আরও পড়ুন- দরিদ্র পরিবার থেকে বিপুল বিত্তবান সুরেশ! সাংবাদিক মুকেশ হত্যায় মোস্ট ওয়ান্টেড

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...