Friday, June 26, 2026

দরিদ্র পরিবার থেকে বিপুল বিত্তবান সুরেশ! সাংবাদিক মুকেশ হত্যায় মোস্ট ওয়ান্টেড

Date:

Share post:

রীতিমতো পরিকল্পনা করে খুন ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকার। যে কন্ট্রাক্টারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মুকেশের দেহ উদ্ধার হয় সিমেন্ট দিয়ে নতুন ভাবে ঢালাই করে দেওয়া হয়েছিল সেই সেপটিক ট্যাংকটি। আর এই খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য ছত্তিশগড় পুলিশের হাতে।

মুকেশের দেহ উদ্ধার হয় সুরেশ চন্দ্রকারের বাড়ি থেকে। সম্প্রতি ছত্তিশগড়ের ১২০ কোটি টাকার একটি রাস্তা তৈরিতে দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন মুকেশ। যে রাস্তার প্রকল্প ৫০ কোটি টাকায় শুরু হয়েছিল, রাতারাতি সেটাকে আবার বাড়িয়ে ১২০ কোটি টাকা করে দেওয়ায় সন্দেহ জাগে সাংবাদিক মুকেশের। এরপরই তার তদন্তমূলক খবরে উঠে আসে রাস্তার বরাত পাওয়া সুরেশ চন্দ্রকার কীভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৫০ কোটির প্রকল্প ১২০ কোটি টাকায় বাড়িয়ে নিয়ে গিয়েছিল।

কন্ট্রাক্টারের পেশায় থাকা সুরেশ একটি সাধারণ দরিদ্র পরিবারের ছেলে ছিলেন। এরপর প্রথমে কংগ্রেস ও পরে বিজেপিতে যোগদানে ক্রমশ সে ফুলে ফেঁপে ওঠে। তার এই উত্থানের পিছনে কীভাবে দুর্নীতি জড়িত, তা মুকেশের তদন্তমূলক খবরে প্রকাশিত হয়ে যায়।

ছত্তিশগড় পুলিশের অনুমান রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠা সুরেশের পর্দা ফাঁস করতেই মুকেশের উপর কোপ। এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে ছত্তিসগড় পুলিশ। কিন্তু ঘটনায় মূল অভিযুক্ত সুরেশ চন্দ্রকার এখনও পলাতক।

আরও পড়ুন- ফের সবুজ ঝড় পূর্ব মেদিনীপুরে! জোড়া সমবায়ে জয় তৃণমূলের

_

_

_

_

_

_

_

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...