Tuesday, June 16, 2026

রাজ্য জুড়ে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে

Date:

Share post:

একে বাধাহীন উত্তুরে বাতাস প্রবেশ করছে। তার উপর মেঘমুক্ত আকাশ। তাই রাজ্যের নানা অংশে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে।

আবহবিদরা জানিয়েছেন উত্তর পশ্চিম ভারত থেকে উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়।আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গবাসী একটানা বেশিদিন হাড়কাঁপানো ঠান্ডা পাবেন না।
এক সপ্তাহ পর আগামী রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাবে উত্তুরে বাতাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার উত্তরবঙ্গের বাগডোগরার তুলনায় বেশি ঠান্ডা ছিল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে। শনিবার বাগডোগরার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একটুর জন্য বাগডোগরাকে টেক্কা দিয়েছে ঝাড়গ্রাম৷‍‍‍

আবহাওয়া দফতর বলছে রবিবার থেকে আরও কমবে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই একাধিক জেলায় রীতিমতো কুয়াশার দাপট দেখা গিয়েছে। রবিবারও দেখা যেতে পারে একই ছবি। দৃশ্যমানতা কমে যেতে পারে অনেকটাই। উত্তরবঙ্গেও সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রবিবার কুয়াশার দাপট আরও বাড়বে। তবে এদিন আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে।

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...