Sunday, June 21, 2026

বাংলার বাইরেও ‘খাদান’রাজ! রাজধানীতে হাউসফুল শো, তথ্য দিলেন দেব 

Date:

Share post:

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘খাদান’ (Khadaan) নতুন বছরের প্রথম সপ্তাহেও নিজের সাফল্য ধরে রেখেছে। বাংলার গণ্ডি ছাড়িয়ে গত ৩ তারিখে দেশব্যাপী মুক্তি পেয়েছে সুপারস্টার দেব- যিশু (Dev and Jishu) অভিনীত এই মাস-কমার্সিয়াল ছবি। দুদিনেই বলিউডে বাজিমাত করলেন টলিউডের ‘রাজার রাজা’। মুম্বই হোক বা বেঙ্গালুরু, কিংবা হায়দরাবাদ থেকে শুরু করে পুণের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল আবার কোথাও প্রায় হাউসফুলের পথে। বছরের প্রথম রবিবারে দিল্লিতে ‘খাদান’ (Khadaan) ম্যানিয়ার কথা জানালেন স্বয়ং অভিনেতা।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স(Dev Entertainment ventures) ও সুরিন্দর ফিল্মসের (Surindar Films) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেশব্যাপী মুক্তিপ্রাপ্ত খাদান (Khadaan) সিনেমার হলতালিকা প্রকাশ করে জানানো হয়েছে, জাতীয় স্তরেও হাউসফুল কয়লা খনির গল্প। অভিনেতা দেব (Dev) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন দিল্লি-এনসিআরের রবিবারের শো-ও হাউসফুল। মধ্যরাতে হাউসফুল সিনেমা হল কিংবা মুক্তির দিনে এক কোটি টাকা রোজগার করে বছর শেষের এই বাংলা ছবি, এর আগেই নজির গড়েছে। মাত্র ১১ দিনে ১০ কোটির বেশি ব্যবসা করেছে খাদান (Khadaan)। ১৫ দিনে ছবির মোট আয় ১২.৩ কোটি টাকা। এই জয়যাত্রা অব্যাহত থাকলে ‘বহুরূপী’কে খুব তাড়াতাড়ি টেক্কা দিতে চলেছে দেবের (Dev) ছবি, আশাবাদী অনুরাগীরা। রাজ্যের রাজধানী হোক বা দেশের, সর্বত্র একটাই কথা ‘আছে রে আছে বুকের পাটা/মাটির ছেলে, বাপের ব্যাটা…’

 

 

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...