Sunday, June 21, 2026

রাস্তা সারাইয়ের কাজ ,ফের বন্ধ থাকবে মা উড়ালপুল

Date:

Share post:

ফের বন্ধ থাকবে মা উড়ালপুল। রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত চলবে রাস্তা সারাইয়ের কাজ। সে কারণেই বন্ধ থাকছে মা ফ্লাইভারের একাংশ। বিবৃতি জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। চিংড়িহাটা থেকে যে রাস্তা সায়েন্স সিটির দিকে যাচ্ছে তার ডানদিকে মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা তা বন্ধ থাকবে। সারাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত তা খুলবে না। ফলে ওই পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট যেতে হলে তবে রাত দশটার পর আর ওঠা যাবে না মা ফ্লাইভারে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মা ফ্লাইওভারে যানচলাচলের ক্ষেত্রে এসেছে বড় বদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বছরের শুরুতেই মা ফ্লাইওভারে রাত ১০টার পর বাইক চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় পুলিশ। তবে নির্দিষ্ট গতির বাইরে বাইকের স্পিড উঠলেই দিতে হবে জরিমানা। চাপানো হয়েছে সেই শর্ত।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মা উড়ালপুল নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেছিলেন, মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...