Saturday, April 4, 2026

মুকেশের হৃৎপিণ্ড ফাটিয়ে, লিভার চার টুকরো! নৃশংসতায় আতঙ্কে চিকিৎসকরা

Date:

Share post:

গোটা দেশের আনাচে কানাচে খবরের কাগজ থেকে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে বা ওয়েব মাধ্যমেও বহু সাংবাদিক নিজেদের তদন্তমূলক সাংবাদিকতার মধ্যে দিয়ে নিজেদের পরিচয় তৈরি করেন। বহু সাংবাদিককে তার খেসারতও দিতে হয়েছে। ছত্তিশগড়ের (Chhattisgarh) মুকেশ চন্দ্রকারের হত্যাকাণ্ড শুধুমাত্র নির্ভীকতার উদাহরণ হিসাবেই দেশের ইতিহাসে লেখা থাকবে না। বিজেপি শাসিত ছত্তিশগড়ের অরাজকতার সাক্ষী হয়ে থাকবে তার খুনের নৃশংসতা। মুকেশের (Mukesh Chandrakar) দেহের ময়নাতদন্ত করা চিকিৎসকদের আতঙ্ক তৈরি করেছে ২৮ বছরের সাংবাদিকের দেহ।

সরকারের মহানুভবতায় থাকা ঠিকাদার সুরেশ চন্দ্রকার সাংবাদিক মুকেশকে খুন করে বাড়ির সেপটিক ট্যাঙ্কে (septic tank) ঢুকিয়ে নতুনভাবে সেটি ঢালাই করে দেয়। সেখান থেকে যখন মুকেশের দেহ উদ্ধার হয় তখন তা যথেষ্ট পচনের দিকে গিয়েছে। তাতেও তার মাথায় গভীর ক্ষত ছিল স্পষ্ট। তবে ময়নাতদন্তে (post mortem) যাওয়ার পরে তা অবাক করে দেয় চিকিৎসকদের। তাঁদের দাবি, মাথায় অন্তত ১৫টি আঘাত করা হয়। কুঠার জাতীয় ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অস্ত্রের আঘাতে ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল।

তবে তার থেকেও নৃশংস শরীরের অন্যান্য অংশ। ময়নাতদন্তে বেরিয়ে আসে, ভারী অস্ত্রের আঘাতে ভেঙে যায় পাঁজরের চারটি হাড় (rib)। ফেটে গিয়েছিল মুকেশের হৃৎপিণ্ড (heart)। সেই সঙ্গে লিভারটি (liver) চার টুকরো হয়ে গিয়েছিল। চিকিৎসকের দাবি, তাঁর ১২ বছরের কেরিয়ারে তিনি এমন নৃশংস দেহ দেখেননি। তাঁর অনুমান এই হত্যাকাণ্ড একজনের পক্ষে সম্ভব নয়। একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে মারায় মৃত্যু হয়েছে ছত্তিশগড়ের সাংবাদিকের।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...