Saturday, April 4, 2026

পঞ্চম দিনে নয়া রেকর্ড গরিবের ‘সঞ্জীবনী’ সেবাশ্রয়ে

Date:

Share post:

একছাতার তলায় মিলছে চিকিৎসার সমস্ত পরিষেবা। ব্যয়বহুল স্বাস্থ্য পরীক্ষা থেকে উন্নত হাসপাতালে রেফার। সবই মিলছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। ডায়মন্ড হারবারে এই ‘সেবাশ্রয়’ শিবির আক্ষরিক অর্থেই গরিব মানুষের কাছে সঞ্জীবনী হয়ে উঠেছে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব খেটে-খাওয়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন একেবারে বিনামূল্যে। এমন মানবিক সাংসদকে পেয়ে গর্বিত সকল ডায়মন্ড হারবারবাসী। বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিতে পঞ্চম দিনেও মানুষের ঢল নামল সেবাশ্রয় শিবিরগুলিতে। মানুষের প্রবল উৎসাহে এদিন ফের তৈরি হল নয়া রেকর্ড।

 

ডায়মণ্ড হারবার বিধানসভার ৪১টি শিবিরে এদিন উপস্থিতি ছিল ১৮,৭৭৫ জনের। গত দিনের তুলনা তা প্রায় তিন হাজার বেশি। ৮,৮৯৫ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, ওষুধ বিতরণ করা হয়েছে ৮,৮৬২ জনকে। আর উন্নত হাসপাতালে ৩০২ জনকে রেফার করা হয়েছে। প্রথম চারদিনের উপস্থিতি ছিল যথাক্রমে ৫,৬৮৯, ৬,৯৪৫ ও ১১,৩৮৮ ও ১৫,৭৮৫ জনের। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২, ৭০৫৩ ও ৮৪৬৭ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২, ৬৫৩৭ ও ৮১০৮ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬, ২৫৩ ও ৩৬০ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে। এভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাকে এনে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। মানুষকে সুস্থ-সবল রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবারবাসী।

আরও পড়ুন- কমসংখ্যক পড়ুয়ার স্কুলগুলিকে শীঘ্রই সংযুক্ত করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী

_

_

_

_

_

_

_

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...