Monday, April 6, 2026

এক ছাতার তলায় সব পরিষেবা, সেবাশ্রয় গরিবের সঞ্জীবনী সুধা

Date:

Share post:

শুধু স্বাস্থ্য পরীক্ষা বা বিনামূল্যে বিতরণ নয়, এক ছাতার তলায় চিকিৎসা পরিষেবা থেকে ব্যয়বহুল স্বাস্থ্য পরীক্ষা, সবই হচ্ছে ‘সেবাশ্রয়’ শিবিরে (Sebaashray camp)। রোগীর প্রয়োজনে উন্নত হাসপাতালে রেফার করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেখানে সবরকম সুযোগ-সুবিধা পেয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানাচ্ছেন রোগীদের পরিবার। সাংসদের উদ্যোগে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবির গরিব মানুষের কাছে সঞ্জীবনীর মতো হয়ে উঠেছে!

সাধারণ একটা আল্ট্রাসোনোগ্রাফি (ultrasonography) টেস্টের খরচ বহন করা অনেকের কাছেই কঠিন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই সব ভেবেই গরিব খেটে খাওয়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন একেবারে বিনামূল্যে। এমন মানবিক সাংসদকে পেয়ে গর্বিত সকল ডায়মন্ড হারবারবাসী। বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিতে পঞ্চম দিনেও মানুষের ঢল নেমেছে সেবাশ্রয় (Sebaashray) শিবিরেগুলিতে। প্রবল উৎসাহের সঙ্গে তাঁরা শামিল হচ্ছেন। প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

প্রথম চার দিনের উপস্থিতির সংখ্যা নজর কেড়েছে। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভা এলাকার ৪১টি শিবিরে প্রথম চার দিনের উপস্থিতি ছিল যথাক্রমে ৫৬৮৯, ৬৯৪৫ ও ১১৩৮৮ ও ১৫৭৮৫ জনের। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২, ৭০৫৩ ও ৮,৪৬৭ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২, ৬৫৩৭ ও ৮১০৮ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬, ২৫৩ ও ৩৬০ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...