Tuesday, June 23, 2026

নিয়োগ মামলার চার্জ গঠন: পার্থর ঘাড়ে দোষ চাপালেন অর্পিতা

Date:

Share post:

নিয়োগ মামলায় নিজের দোষ সম্পর্কে হাত ঝেড়ে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপরই যাবতীয় দোষ চাপালেন ইডি-র (Enforcement Directorate) হাতে গ্রেফতার অর্পিতা। এমনকি তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা সম্পর্কেও কিছু জানেন না বলে দাবি করেন তিনি। যদিও বিশেষ ইডি আদালতে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠন (charge frame) হয়।

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫১ কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। পার্থ চট্টোপাধ্যায়ের সময়ই তাঁকে গ্রেফতার করা হয়। আবার ইডির পেশ করা চার্জশিটে উঠে আসে ওই টাকা আদতে পার্থরই। ইতিমধ্যেই জামিন পেয়েছেন অর্পিতা। তবে চার্জ গঠনের (charge frame) সময় অর্পিতা নিজেকে নির্দোষ দাবি করে।

মঙ্গলবার আদালতে অর্পিতা দাবি করে, আমি কিছু জানতাম না। কোনও সরকারি পদে ছিলাম না, কিছু জানতাম না। আমি নির্দোষ, স্যর! কোনও অনৈতিক কাজে যুক্ত ছিলাম না। কী উদ্ধার হয়েছে তা-ও জানি না। এক্ষেত্রে সরকারি পদে না থাকার অজুহাত দিয়ে তিনি গোটা দায় পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই ফেলতে চান।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...