Saturday, April 4, 2026

ফের পিছিয়ে গেল ডিএ মামলা, সুপ্রিম কোর্টে শুনানি আগামী মার্চে

Date:

Share post:

রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি হল না। আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। তবে নির্দিষ্ট কোনও তারিখ শীর্ষ আদালত এদিন নির্দিষ্ট করে দেয়নি।

বিচারপতি ঋষিকেষ রায় জানান, মার্চ মাসে হবে ডি এ মামলার শুনানি৷এদিন  শুনানির শুরুতেই বিচারপতি বলেন, এই মামলার জন্য দীর্ঘ শুনানি প্রয়োজন। প্রথমে চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন। এই সময় মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী নির্দিষ্ট তারিখ দেওয়ার অনুরোধ করেন। তার পরই মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায়। করুণার পালটা আবেদন, যেন তালিকার শুরুর দিকে রাখা হয় মামলা। বিচারপতি বলেন গুরুত্ব দিয়েই শোনা হবে।কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতে বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে। আর সেই কারণে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের।

গত জুলাই মাসে ডিএ নিয়ে  কলকাতার হাই কোর্টের (Calcutta HC) রায়ের বিরুদ্ধে রাজ্য মামলা করে। স সেই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে।গত নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এখনও পর্যন্ত হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...