Tuesday, June 16, 2026

তৃণমূল নেতা বাবলা সরকার খুনের তদন্তে ফরেনসিক দল, তলব শহর সভাপতিকে

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকার খুন কাণ্ডে এবার তদন্তে এল ফরেনসিক দল। চার সদস্যের ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন।

পাশাপাশি তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা হিন্দি সেলের মালদহ জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠানো হয়েছে তার দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি ও অখিলেশ তিওয়ারি কেও। ইংরেজবাজার থানায় এদিন দুপুর থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই।ফাঁসানো হচ্ছে তবে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।

প্রসঙ্গত উল্লেখ্য,২০২২ সালে পৌরসভা নির্বাচনে নরেন্দ্রনাথ তিওয়ারী ও বাবলা সরকারের গোষ্ঠীর মধ্যে ব্যপক গন্ডগোল হয়েছিল। বাবলা সরকারের গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ তিওয়ারী ও তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান এই সূত্রেই বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তারা।তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- কলকাতায় দুর্ঘটনা এড়াতে অভিনব সেমিনার ট্রাফিক পুলিশের, ভিডিও দেখিয়ে ধরানো হল বাস-চালকদের ত্রুটি

_

_

_

_

_

_

_

_

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...