Sunday, June 28, 2026

বিজেপিশাসিত রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ! ধৃত সহপাঠী

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে তলানিতে নারী নিরাপত্তা। মধ্যপ্রদেশের গ্বালিয়রের সরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল।কাঠগড়ায় তারই এক সহকর্মী।ওই হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের শিকার সহতে হয়েছে। রবিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত দু’জনের বয়স ২৫ বছর। গ্বালিয়রের পুলিশ সুপার অশোক জাদন জানিয়েছেন, নির্যাতিতা গজরাজ মেডিক্যাল কলেজের ছাত্রী।তিনি মেয়েদের হস্টেলে থেকে পড়াশোনা করতেন। জানা গিয়েছে, ঘটনার দিন অভিযুক্ত জুনিয়র ডাক্তার নির্যাতিতাকে ওই পরিত্যক্ত হস্টেলে ডেকে পাঠান। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। তাকে মুখ বন্ধ রাকার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

যদিও নির্যাতিতা কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এরই পাশাপাশি, মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার রুমে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে।তা নিযে উত্তাল হয় রাজ্য। তদন্তে নেমে কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরে সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। মামলার চার্জশিটও দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়াও চলছে।আরজি কর-কাণ্ডের সেই রেশ এখনও কাটে নি। তারই মাঝে গ্বালিয়রের এই একই অভিযোগ ওঠায় চিকিৎসকমহলে বাড়তি নিরাপত্তার দাবি উঠেছে। দেশের সমস্ত মেডিকেল কলেজের মহিলা হস্টেলে বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...