Saturday, April 4, 2026

সাত ঘণ্টাও কাজ করবেন না! নয়া ‘আবদার’ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স-এর

Date:

Share post:

দৈনিক ৭ ঘণ্টা কাজ করতে চান না ‘বিদ্রোহী’ ডাক্তাররা। মুখ্যসচিবকে চিঠি লিখে নতুন আবদার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স-এর। অর্থাৎ দেশ এবং রাজ্যের সরকারি কর্মীরা দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে বাধ্য হলেও জয়েন্ট ফোরামের চিকিৎসকরা তাতে নারাজ। যদিও এঁদের সংখ্যা নেহাতই নগণ্য। অধিকাংশ চিকিৎসক অবশ্য সরকারি নির্দেশিকাকে স্বাগতই জানিয়েছেন। ফোরামের দাবি, এটা নাকি প্রতিহিংসা। তাঁদের আরও কম সময় ডিউটির জন্য বরাদ্দ না করলে তাঁরা নৈরাজ্যের বাঁশি বাজাবেন! অর্থাৎ তাঁদের আগের আন্দোলন যে নৈরাজ্য তৈরির জন্যেই হয়েছিল, তা নিজেদের বক্তব্যেই পরিষ্কার করে দিয়েছেন।

মুখ্যসচিবকে লেখা ওই চিঠিতে চিকিৎসকেরা বলছেন, ‘হঠাৎ চলে এসেছে ১২ ঘণ্টা ডিউটির নিদান।’ প্রশ্ন, চিকিৎসকেরা কী শ্রম আইনের বাইরে? সমস্যা হচ্ছে, নিজেদের বক্তব্যে নিজেরাই ফাঁপরে পড়েছেন ফোরামের কতিপয় চিকিৎসক। শ্রম আইনের প্রশ্ন উঠলে যে কোনও সরকারি কর্মী দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে বাধ্য। তাহলে? চিকিৎসকেরা কি অন্য গ্রহের প্রাণী। তাঁদের ক্ষেত্রে শ্রম আইন কেন খাটবে না! চিকিৎসকদের হাসপাতালের ক্যাম্পাসে থাকতে বলা হয়েছে। যেহেতু চিকিৎসা পরিষেবার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর ঘটনা জড়িয়ে থাকে, স্বাভাবিকভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত মুমূর্ষু রোগীর চিকিৎসা করা যায়। এই নির্দেশও মানতে নারাজ তাঁরা। এখানেই শেষ নয়, চিকিৎসকদের দাবি, হাসপাতালের অধিকাংশ কাজটাই তাঁরা করেন। কারণ, নার্স, সাপোর্ট স্টাফ কিংবা প্যারামেডিক্যাল কর্মী কার্যত নেই। ছত্রে ছত্রে তাঁরা শুধু কর্মিসংখ্যা বাড়ানোর কথা বলেছেন। কোথায় কত পদ খালি, সারাক্ষণ সেই পরিসংখ্যান দিতে চেয়েছেন। নিজেরাই লিখছেন, ‘আপনি আচরি ধর্ম’। অথচ নিজেরাই লিখছেন অন্য কথা। কোথাও তাঁরা বলছেন না, হ্যাঁ, আমরা ৮ ঘণ্টাই ডিউটি করব। কিন্তু এই দাবিগুলো পূরণ করা হোক। কিন্তু ওঁরা ৭ ঘণ্টাও কাজ করতে চান না। কারণ? প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা। হাতছানির নাম প্রাইভেট প্র্যাকটিস।

আরও পড়ুন- আদালতে চার্জগঠন শিক্ষক নিয়োগ মামলার, ‘কাল্পনিক’ অভিযোগ দাবি পার্থর

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...