Sunday, June 28, 2026

SSC চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি, সিবিআই রিপোর্ট চাইল শীর্ষ আদালত

Date:

Share post:

ঝুলে রইলো ২৬ হাজার চাকরি হারাদের ভবিষ্যৎ। মঙ্গলের শুনানিতেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারলো না সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ। এদিনের মতো কেস মুলতুবি করার আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjib Khanna) আগামী সোমবার এই মামলার শুনানির কথা বলেন।যদিও পরবর্তীতে সব পক্ষের মতামত নিয়ে ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। তবে আদালতের আগের নির্দেশ মোতাবেক আজই এই মামলায় রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে (CBI)।

গত বছর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়, যার ফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের। এরপর এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং চাকরিজীবীদের একাংশ। একাধিক বার পিছিয়ে যাওয়ার পর গত ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে যোগ্য অযোগ্যদের তালিকা সেই প্রশ্নের পাশাপাশি OMR সংরক্ষণীয় আপডেট চেয়েছিলেন প্রধান বিচারপতি। এসএসসি আগেই জানিয়েছে যোগ্য এবং অযোগ্য তালিকা পৃথক করা সম্ভব। সেক্ষেত্রে পাঁচ হাজার অযোগ্যর জন্য কেন পুরো প্যানেল বাতিল করা হবে সে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু সিবিআই তদন্তে নেমে এখনো পর্যন্ত কোনও তথ্যই সঠিকভাবে পেশ করতে পারেনি। তাই শীর্ষ আদালতের নির্দেশ ছিল যাতে দুটো আলাদা তালিকার রিপোর্ট কেন্দ্রী এজেন্সিকে জমা দিতে হবে। মামলা মুলতুবি হলেও সেই নির্দেশের কোন পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি আগামী ১৫ই জানুয়ারির মধ্যে সব পক্ষকেই হলফনামা জমা দিতে হবে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...