Saturday, April 4, 2026

মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ১ মহিলার, পা উড়ল বিক্রেতার!

Date:

Share post:

মেলায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল ১ মহিলার। ঘটনাস্থল হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলায়।নিহত মহিলার নাম বৈশাখী বাগ (৩৮)। এই ঘটনায় বেলুন বিক্রেতা নেপাল দলুইয়ের একটি পা উড়ে গিয়েছে।প্রতি বছর এই সময় হরিশপুর কাঁচারিতলায় পৌষকালী পুজো হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সেখানে মেলা বসেছিল। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন পঞ্চান্ন বছর বয়সি নেপাল দলুই।সন্ধের সময় মেলায় তখন শয়ে শয়ে মানুষ আসতে শুরু করেছেন, তখনই আচমকা বিকট শব্দ করে ফেটে যায় সিলিন্ডার।

হতাহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যান বিধায়ক চিকিৎসক নির্মল মাজি। গুরুতর আহত নেপালবাবুকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়। নিহত বৈশাখীদেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে।

এই ঘটনার পর মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কোনও সুরক্ষা ছাড়া কী ভাবে মেলায় গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল সেই প্রশ্ন উঠেছে। ঘটনার জেরে ভেঙে পড়েছে বৈশাখীদেবীর পরিবার। এই ঘটনার জন্য মেলার উদ্যোক্তাদের দায়ী করছেন তারা।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...