Wednesday, June 24, 2026

বাংলার গর্ব: সন্তোষ-জয়ী ফুটবলারদের চাকরি দিয়ে কথা রাখলেন মমতা

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও সন্তোষ কাপ (Santosh Trophy) জয়ী বঙ্গ ফুটবলারদের চাকরি দেওয়ার কথা বলেছিলেন। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের (footballers) সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছিল। শনিবার আইএফএ দফতরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা। আজ তাঁরা নিয়োগপত্র পেলেন। সঞ্জয় সেনের কোচিংয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি (Santosh Trophy) জিতেছে বাংলা। সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে হারিয়েছিল সঞ্জয়ের দল। এই নিয়ে ৩৩বার ভারতসেরা হল বাংলা।

এদিন ধনধান্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কোচ সঞ্জয় সেন (Sanjay Sen), অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। উপস্থিত ছিলেন দেব, জুন মালিয়ারা। ফুটবলাররা পুলিশে (West Bengal Police) চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হচ্ছে তাঁদের।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...