Wednesday, April 8, 2026

তিব্বতের ভূমিকম্পে মৃত বেড়ে ১২৬, আহত দুশোর বেশি!

Date:

Share post:

চিন অধিকৃত ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিমাংশে তীব্র ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সকালে কেঁপে ওঠে তিব্বত (Earthquake in Tibet)। কম্পন অনুভূত হয় নেপাল, ভুটান, ভারতেও। শেষ খবর পাওয়া অনুযায়ী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬। এখনও পর্যন্ত ২০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে মোট ৪০ বার কম্পন অনুভূত হয়েছে। যদিও তীব্রতা নিয়ে চিন এবং আমেরিকা আলাদা আলাদা তথ্য দিয়েছে। ‘চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার’ (China Earthquake Network Centre) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। অন্য দিকে, আমেরিকার ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএসের (USGS) দাবি, অন্তত ৭.১ রিখটার মাত্রা অনুভব করা গেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও আনুমানিক ৬০০০-এর বেশি ঘরবাড়ি ভেঙে গেছে বলে খবর। চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধারের কাজ চলছে। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারত।

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...