Tuesday, June 23, 2026

খাঁচায় নয়, বনে ফিরল বাঘ! ডোরাকাটার পায়ের ছাপ দেখে অনুমান বনদফতরের

Date:

Share post:

মৈপীঠে দাপিয়ে বেড়ানো বাঘ (Royal Bengal Tiger) অবশেষে ফিরল আজমলমারির জঙ্গলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে হনুমান বন দফতরের। সুন্দরবনের (Sundabans) রয়্যাল বেঙ্গলের জেরে আতঙ্কে ঘুম উড়েছিল কুলতলির বাসিন্দাদের। বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপের দেখা মিলতেই দ্রুত কাজে নামেন বনদফতরের কর্মীরা। পাতা হয় ফাঁদ, ফেলা হয় টোপ। মঙ্গলবার সারাদিন ধরে দফতরের দক্ষ আধিকারিকরা বাঘের তল্লাশি চালালেও তাকে ধরা যায়নি। তবে বুধের সকালে স্বস্তির খবর। নিজের ডেরাতেই ফিরে গেছে ডোরাকাটা।

বাঘ ফিরেছে জঙ্গলে, খুশি কুলতলি। বাঘকে বাগে আনতে একাধিক পদক্ষেপ করে বন দফতর।উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ দেখে তার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে প্রায় ১ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘেরা হয়। পাতা হয় খাঁচাও। টোপ হিসেবে ‘মাংস’ দেওয়া হলেও সেখানে বাঘবন্দি হয়নি। জলপথে পরিদর্শনের পর জাল দিয়ে ঘেরা জঙ্গলের তিন দিক ঘুরে দেখেন বিশেষজ্ঞরা। এরপর নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে তার ফিরে যাওয়া সম্পর্কে নিশ্চিত হয়েছেন বন দফতরের কর্মীরা, এমনটাই সূত্র মারফত খবর।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...