Friday, May 15, 2026

আজ স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বুধে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রস্তুতি বৈঠকের আগে স্টুডেন্টস উইকের (Students Week) সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও সাংসদ দেব (Dev) জুন মালিয়া (June Maliya) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)এবং সায়নী ঘোষও (Sayani Ghosh) থাকবেন বলে জানা গেছে।

ইংরেজি নববর্ষের প্রথম সপ্তাহ জুড়ে সারা রাজ্যে স্টুডেন্টস উইক পালন করা হয়েছে। আজ তার সমাপ্তি পর্ব। এই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের কৃতি পড়ুয়াদের ভবিষ্যতে উন্নতির জন্য বার্তা দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুপুরে নবান্নে BGBS- এর প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...