Saturday, June 27, 2026

গরিবের পাশে মমতার সরকার, মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প নিয়ে তৈরি শর্টফিল্ম ‘সামাজিক দায়ভার’

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) জনমুখী প্রকল্পের প্রচারে কোচবিহারে বিশেষ উদ্যোগ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একগুচ্ছ সামাজিক প্রকল্প নিয়ে যেভাবে রাজ্যের মানুষের জীবনকে উন্নত করেছে তা সিনেমার আকারে সমাজমাধ্যমে তুলে ধরল পার্থসারথি রায় (Partha Sarathi Roy) পরিচালিত ‘সামাজিক দায়ভার’ (Saamajik Daaybhaar)। ৬ জানুয়ারি সিতাইয়ের কেশরী বাড়ি হাই স্কুলের অনুষ্ঠানে এই ডকুমেন্টারি শর্ট ফিল্মটির আনুষ্ঠানিক রিলিজ করেন কোচবিহারের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia) এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় (Sangeeta Roy)। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে কোচবিহারের এক গরিব পরিবারের মেয়ের স্বপ্নপূরণের যাত্রা দৃশ্যায়িত হয়েছে। মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একগুচ্ছ জনসেবামূলক প্রকল্প কীভাবে এক গরিব পরিবারকে সাহায্য করে তারই এক প্রতীকী গল্প তুলে ধরা হয়েছে এই শর্টফিল্মে।

কোচবিহারের এক প্রত্যন্ত গ্রামের গরীব পরিবারের মেয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু বাবা-মা অর্থের অভাবে তাঁকে স্কুলে ভর্তি করতে পারছেন না। পঞ্চায়েতে সে খবর পৌঁছতেই মেয়েটির বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করার পাশাপাশি বিনামূল্যে পড়াশোনার কথা তাঁর পরিবারকে জানানো হয়। ১৩ বছর বয়সে ‘কন্যাশ্রী’র সুবিধা এবং উচ্চ মাধ্যমিকের পর ‘রূপশ্রী’ প্রকল্পের টাকা কীভাবে দরিদ্র বাবার চিন্তা লাঘব করে, মেয়েটির পড়াশুনা করার ইচ্ছেকে সফল করে সেই সবটাই তুলে ধরেছেন পরিচালক। পাশাপাশি আঠারো বছর বয়সের আগে যে নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ সেটাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পে এসেছে লক্ষ্মীর ভান্ডারের কথাও। এই প্রকল্পের কারণে গৃহকর্তার আর্থিক দুরবস্থায় পাশে দাঁড়াতে পেরেছেন তাঁর সহধর্মিনী। কোচবিহারের সিতাই, কেশরী বাড়ি গ্রাম এবং ভারত- বাংলাদেশ বর্ডার সংলগ্ন বিভিন্ন জায়গায় এই স্বল্পদৈর্ঘ্যের ছবির শুটিং করা হয়েছে। জনদরদী মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্প গ্রাম বাংলার জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে তা ‘সামাজিক দায়ভার’ শর্টফিল্মের মাধ্যমে সফলভাবে তুলে ধরেছেন পরিচালক পার্থসারথি রায়।

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...