Saturday, June 27, 2026

অস্ট্রেলিয়ায় কেন এমন দশা হল ভারতের? ময়নাতদন্তে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের। সিরিজ একেবারেই ব্যাট হাতে দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। আর সূত্রের খবর, এরপরই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ায় কেন এমন দশা হল ভারতের? কোথায় গলদ ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে বিসিসিআই। আর সূত্রের খবর, এইসব ক্ষেত্রে কাঠগড়ায় বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। বোর্ডের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে তাদের ভবিষ্যত।

এই নিয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, একটি সিরিজের খেলা বিচার করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক আরও বলেন, “আলোচনা চলছে। কিন্তু একটা সিরিজে খারাপ খেলায় কোচকে বরখাস্ত করা যায় না। রোহিত, কোহলিও দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটকে টেনেছে। তাই ওদের কারও শাস্তি হবে না। ইংল্যান্ড সিরিজেও ওরা খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওদের খেলার কথা।“

অস্ট্রেলিয়া সিরিজে একেবারেই ব্যাট হাতে ব্যর্থ কোহলি ও রোহিত। কোহলি পারথ টেস্ট ছাড়া আর রান পাননি। ন’টি ইনিংসে ১৯০ রান করেছেন কোহলি। পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০০ রান রয়েছে। রোহিতের অবস্থা আরও খারাপ। পাঁচটি ইনিংসে মাত্র ৩১ রান করেছেন তিনি। প্রথম টেস্ট খেলেননি ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টথেকে খেলেছেন রোহিত। ব্যাট হাতে ব্যর্থ থাকায় সিডনিতে শেষ টেস্টে দলের বাইরে থাকতে হয়েছে অধিনায়ককে।

আরও পড়ুন- বিরাট-কনস্টাস ঝামেলা, সেই নিয়ে এবার মুখ খুললেন অজি তরুণ ক্রিকেটার নিজেই

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...