Saturday, June 27, 2026

বিহারেই বেআইনি অস্ত্রের ডেরা, সিগারেট না আনায় নাবালককে গুলি!

Date:

Share post:

একের পর এক ঘটনায় বাংলায় অস্ত্রের আমদানি হয়েছে বিহার (Bihar) থেকে। মুঙ্গেরি বন্দুক (Mungeri gun) উদ্ধার যেন বাংলার পুলিশের রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে। নীতীশ কুমারের বিহারে হাতে হাতে বন্দুক যেভাবে সহজলভ্য হয়ে গিয়েছে তা নিয়ে বাংলার নেতৃত্ব দীর্ঘদিন ধরেই সরব। এরপরেও খোলা বাজারে আগ্নেয়াস্ত্র ও দুষ্কৃতীদের ছাড় দিয়ে রাখার মাশুল এবার দিলো বিহারের এক নাবালক (minor)। এক দুষ্কৃতীর হুকুম তামিল না করায় নাবালকের মাথা তাক করে গুলি চালালো দুষ্কৃতী।

বিহারের মুঙ্গেরে গোবিন্দপুর গ্রামে রবিবার সন্ধ্যায় আগুন পোহাচ্ছিল এক আট বছরের নাবালক (minor)। নীতীশ কুমার নামে এক স্থানীয় দুষ্কৃতী সেই সময় তার কাছে এসে সিগারেট (cigarette) নিয়ে আসতে নির্দেশ দেয়। কিন্তু আট বছরের নাবালক শীতের কারণে উঠে যেতে অস্বীকার করে। আচমকা নাবালকের মাথা তাক করে গুলি (fire) চালায় নীতীশ। এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে নাবালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে প্রথমে ধারহরা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে সেখান থেকে মুঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরেই বিহারের বিরোধী দলগুলি অরাজকতা নিয়ে প্রশ্ন তুলেছে। যে ধারহরা থানায় দাগী আসামী হিসাবে চিহ্নিত নীতীশ, সেই ধারহরা থানার (Dharhara police station) পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। গুলি চালানোর ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করতে পারেনি বিহার পুলিশ। ঘটনায় ডিসিপি পদমর্যাদার আধিকারিক তদন্তে নেমেছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...