Thursday, June 25, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: বাংলার বাড়ির পরে শস্য বিমায় ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা

Date:

Share post:

বাংলার বাড়ির পর এবার শস্য বিমা দিয়ে কৃষকদের ডালি সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। বাংলা শস্য বিমা (Bangla Shasya Bima) প্রকল্পের আওতায় ৯ লক্ষ কৃষককে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে এই সুখবর দিয়েছেন রাজ্যের কৃষকদের জন্য। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন, বাংলার শস্য বিমা (crop insurance) যোজনার প্রাপ্য থেকে যেন কৃষকরা বঞ্চিত না হন, তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে।

বুধবার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এবার খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক কৃষকের ক্ষতি হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল চাষাবাদ। বন্যা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ডানার ঝাপটায় ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যে। তাঁদের বাংলা শস বিমা (crop insurance) যোজনায় সহায়তা করা হচ্ছে। সেইসঙ্গে ফসলের বিমার জন্য কৃষকদের যে আর কোনও টাকা দিতে হচ্ছে না, আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকার দিচ্ছে, তাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিন একেবারে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, ২০১৯ সালে ‘বাংলা শস্য বিমা’ (Bangla Shasya Bima) প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্য সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে (farmers) মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান শুরু করল মা-মাটি-মানুষের সরকার। প্রতিশ্রুতি রক্ষা করে মুখ্যমন্ত্রী জানান, আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। এর আগে একশো দিনের কর্মী ও বাংলার পাকা ছাদহীন পরিবারের পাশেও একইভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...