Thursday, June 25, 2026

হাসিনার পাশেই ভারত! পাল্টা চালে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ

Date:

Share post:

ভারতের কূটনৈতিক পদক্ষেপে ফের একবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন খেলা শুরু। বাংলাদেশে সরকার বদলের পরে ভারতের তরফ থেকে প্রথম কূটনৈতিক দৌত্যের মধ্যে দিয়ে বন্ধুত্বের পথে পা বাড়ানো হলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তথা প্রশাসনিক প্রধান মহম্মদ ইউনূস (Mohammed Yunus) ভারত বিরোধিতার পথ থেকে সরে আসেনি। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) আমলে দুদেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয়েছিল, সেই হাসিনাকে গ্রেফতারে মরিয়া বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকেও হাসিনাকে পূর্ণ সমর্থনের কূটনৈতিক বার্তাই দেওয়া হল।

ঢাকায় শেখ হাসিনার পাসপোর্ট (passport) বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ভিসা (visa) বাড়াল ভারত। অর্থাৎ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। গত ৫ অগাস্ট থেকে ভারতে রয়েছেন মুজিবকন্যা। তিনি নিরাপদেই রয়েছেন। তবে হাসিনাকে ফেরত চেয়েছে সেই দেশের অন্তর্বতীকালীন সরকার (interim government)। এই প্রসঙ্গে এখনও জবাব দেয়নি ভারত।

দেশে হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়েরের পাশাপাশি হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে নোট ভার্বাল পাঠায় ঢাকা (Dhaka)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহঅভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণের জন্য ভারতের উপর চাপ বাড়াতে মঙ্গলবার হাসিনার পাসপোর্টও বাতিল করা হয়। তবে বাংলাদেশের এই কূটনৈতিক চালকে উড়িয়ে দিল নয়াদিল্লি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...