Wednesday, June 24, 2026

ফের কল্যাণী এইমসে চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ প্রকাশ্যে

Date:

Share post:

ফের কল্যাণী এইমসে চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ প্রকাশ্যে। এবার হাসপাতালের ভিতর থেকেই তিন প্রতারককে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ করেছেন কয়েকজন প্রতারিত যুবক।

এইমস হাসপাতালের ভিতর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, দীপবল্লভ কর ও মৌসুমী দেবনাথ নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে সুব্রত শিমুরালির বাসিন্দা। দীপবল্লভ ও মৌসুমী থাকেন হরিণঘাটায়। পুলিশের দাবি, কল্যাণী এইমস হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এরা। গোপন সূত্রে খবর পেয়ে এদের গ্রেফতার করে গয়েশপুর থানার পুলিশ।

আদালতে পেশ করলে ৩ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। এর আগেও এই অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে প্রতারণা চক্রের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে পুলিশে।

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...