Tuesday, April 7, 2026

ইসরোর নতুন চেয়ারম্যান খড়গপুর আইআইটির প্রাক্তনী, জানুয়ারিতেই শুরু নয়া সফর 

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation) চেয়ারম্যান পদে এবার নয়া মুখ। ইসরো-কর্তা এস সোমনাথের (S Somnath) কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ জানুয়ারি। ওই দিন থেকেই নয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা ভি নারায়ণন (V Narayanan) । ISRO-এর পাশাপাশি ভারত সরকারের মহাকাশ দফতরের প্রধান সচিবের দায়িত্বও নিতে চলেছেন তিনি।

দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণন বর্তমানে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের (Liquid Propulsion System Centre) ডিরেক্টর পদে রয়েছেন । মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে তাঁর নতুন পদের কথা ঘোষণা করা হয়। খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর নারায়ণন, অ্যারোস্পেস থেকে পিএইচডি করেন।১৯৮৪ সালে ISRO-তে যোগ দেওয়া এই বিজ্ঞানীর রকেট ও মহাকাশযান পরিচালনায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে ভারতের স্বপ্নের গগনযান প্রজেক্টের সঙ্গেও যুক্ত তিনি। ইসরো প্রধানের দায়িত্ব পাওয়ার খবর আসতেই নারায়ণন জানান, এটা একটা বড় দায়িত্ব। আগামী কয়েক বছরে মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...