Friday, April 3, 2026

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি পন্থের, বোলিং-এ দাপট বুমরাহর

Date:

Share post:

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের। আজ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্টে ব্যাটিং র‍্যাঙ্কিং-এর তালিকা । সেখানে প্রথম দশে রয়েছেন পন্থ। রয়েছেন যশস্বী জসওয়ালও। তবে র‍্যাঙ্কিং-এর প্রথম দশে নেই বিরাট কোহলি। বোলারদের মধ্যে শীর্ষে যশপ্রীত বুমরাহ।

এদিন আইসিসি যে টেস্ট ক্রিকেটে ব্যাটিং-এর ক্রমোতালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন পন্থ । সিডনিতে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের ইনিংসের সুবাদে একলাফে ৩ ধাপ উঠলেন তিনি। ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন যশস্বী জসওয়াল। আর কোনও ভারতীয় তারকা প্রথম কুড়িতেও নেই। শুভমান গিল রয়েছেন ২৩ নম্বরে। বিরাট কোহলি দীর্ঘদিন বাদে ছিটকে গিয়েছেন। বিরাট আপাতত ২৭ নম্বরে। শীর্ষে রয়েছে ইংল্যান্ডের রুট।

অপরদিকে বোলিং-এ শীর্ষে যশপ্রীত বুমরাহ। বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৮। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। নবম স্থানে রবীন্দ্র জাদেজা। এদিকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় এখনও শীর্ষস্থানে সেই জাদেজা।

আরও পড়ুন- বিরাটের রান না পাওয়ার কারণ খুঁজে বার করলেন পন্টিং, কী বললেন তিনি ?

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...