Saturday, April 4, 2026

ত্রিপুরাই পাচারের স্বর্গরাজ্য! বাংলাদেশি পাচারকারীরা ছিনিয়ে নিতে চাইল BSF-এর রাইফেল

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের (immigrants) স্বরাগরাজ্যই শুধু নয়, এবার প্রমাণিত হল বিজেপি শাসিত রাজ্যগুলি পাচারেরও (smugglers) স্বর্গরাজ্য। বিজেপি জমানায় যথেচ্ছ পাচারে অভ্যস্থ পাচারকারীরা যে স্বাধীনতা উপভোগ করেছে, তাতে বাধা পড়তেই বাংলাদেশের পাচারকারীরা চড়াও বিএসএফের (BSF) উপর। ত্রিপুরার (Tripura) কৈলাশহর এলাকায় বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টার ভিডিও (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) তুলে ধরল সীমান্তে বিএসএফের ব্যর্থতার আরেক ছবি।

মঙ্গলবার বিকালে ত্রিপুরার কৈলাশহর এলাকায় বাংলাদেশী নাগরিকরা বিড়ি পাচার করার সময় দুই বিএসএফ (BSF) জওয়ানের নজরে আসে। বাংলাদেশের (Bangladesh) মাগুরুলি পঞ্চায়েতের পাচারকারীদের ধাওয়া করলে তারা বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে হেনস্থা শুরু করে। মারধর করার জন্য ঘিরেও ধরা হয়। এরই মধ্যে বিজিবির (BGB) জওয়ানরা মধ্যস্থতার জন্য এগিয়ে আসে। তখনই যেন আরও উদ্যমে গ্রামবাসীরা বিএসএফ জওয়ানদের রাইফেল (rifle) কেড়ে নিতে হাতাহাতি শুরু করে।

একদিকে বাংলার সীমান্তে (Indo-Bangladesh border) কাঁটাতার দেওয়া নিয়ে রাজনীতিতে মগ্ন রাজ্যের বিজেপি নেতারা। বাংলার কোনও প্রান্তে কত মাপের কাঁটাতার কম পড়েছে, রোজ চলছে তার হিসাব। অন্যদিকে বিজেপি শাসিত ত্রিপুরায় (Tripura) কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অরক্ষিত হয়ে রয়েছে, তার ছবি এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল। এই সীমান্তগুলি দিয়েই সম্প্রতি বারবার বেআইনি অনুপ্রবেশ হয়ে চলেছে। এবার ধরা পড়ল আন্তঃদেশীয় পাচার চক্রের (smuggling racket) ভয়ঙ্কর সক্রিয়তা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...