Tuesday, June 23, 2026

ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া জোট! দিল্লিতে কংগ্রেস-আপ বিবাদে ক্ষোভপ্রকাশ ওমর আবদুল্লার

Date:

Share post:

যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, তাদের হাতেই তুলে দেওয়া হোক নেতৃত্ব- ইন্ডিয়া জোটের সাফল্যের জন্য এই নীতি গ্রহণ করাই প্রয়োজন বলে সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নীতি না মেনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটকেই বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেস।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং আম আদমি পার্টি- ইন্ডিয়া জোটের এই দুটি দলের বিবাদে পরোক্ষে প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গিয়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যত৷ দিল্লিতে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে এই বিবাদের বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ তাঁর সাফ কথা, এমন চলতে থাকলে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই ভালো৷ দিন কয়েক আগে একই ভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন বর্ষীয়ান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও৷ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও কংগ্রেস মুখপাত্র পবন খেরার দাবি, ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল লোকসভা ভোটের কথা ভেবে৷ রাজ্যস্তরে কোনও ইন্ডিয়া জোট নেই৷ রাজ্যওয়াড়ি ভোটে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে তেমন ভাবে কোনও আসন সমঝোতাই হয়নি৷

এরই মাঝে আরও একবার কংগ্রেসকে নিশানা করে আম আদমি পার্টির সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, কংগ্রেসের বিজেপি আঁতাত স্পষ্ট হচ্ছে বারবার৷ এর কারণ হিসেবে কেজরিওয়ালের প্রশ্ন, কংগ্রেস যদি বিজেপির সঙ্গে আঁতাত না করে থাকে, তাহলে তারা আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপির কুত্‍সা ও অপপ্রচারের কোনও প্রতিবাদ করছে না কেন ? কংগ্রেস ও বিজেপির আঁতাতের যোগ্য জবাব দেবেন দিল্লির মানুষ, দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রধান বিরোধী দুই দলের গোপন আঁতাতের বিরুদ্ধে সারা দিল্লিতে লাগাতার প্রচার চালাবে আম আদমি পার্টি, বৃহষ্পতিবার নয়াদিল্লিতে দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷

আরও পড়ুন- কুম্ভমেলাকে কোটি কোটি টাকা দিলেও গঙ্গাসাগরকে কিছু দেয়না, মোদিকে আক্রমণ মমতার

_

_

_

_

_

_

_

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...