Thursday, June 4, 2026

চাহালের দাম্পত্য ভাঙার নেপথ্যে কি সত্যিই প্রতীক, ইনস্টাতে জবাব বিতর্কিত কোরিওগ্রাফারের

Date:

Share post:

নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে কোরিওগ্রাফার প্রতীক উটেকরের সম্পর্কের কথা এখন ট্রেন্ডিং। তবে সেটার নেপথ্যে রয়েছে অসংখ্য হেট কমেন্টস। সৌজন্যে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি। কিন্তু নেগেটিভ পাবলিসিটি হলেও শিরোনামে প্রতীক (Pratik Utekar)। তারকা-পত্নীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কারণেই ভারতীয় ক্রিকেটারের ঘর ভাঙছে বলে খবর ছড়িয়েছে সর্বত্র। এতদিন চুপচাপ থাকার পর এবার নীরবতা ভাঙলেন কোরিওগ্রাফার। নিন্দুকের মুখে ছাই দিয়ে নিজের স্পষ্ট জবাব বিবৃতির আকারে প্রকাশ করলেন ইনস্টাগ্রামে।

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma) মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন থামার কোনও লক্ষণ নেই। প্রতীকের (Pratik Utekar) দাবি তারকাপত্নীর সঙ্গে তাঁর প্রেম নেই। কর্মসূত্রে দুজনের আলাপ এবং বন্ধুত্ব। এর বাইরে অন্য কিছু নেই। ধনশ্রী নিজেও বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে তিনি বিশ্বাস করেন সত্যিটাএকদিন সকলের সামনে উন্মোচিত হবে। এবার কারও না উল্লেখ না করে প্রতীক ইনস্টাগ্রামে লিখলেন, “এই পৃথিবী নানা ধরনের গল্প তৈরিতে ওস্তাদ। কমেন্ট বক্স ও ডিএমে সেই গল্পই ঘুরে বেড়াচ্ছে। কী ভিত্তি সেই গল্পের? শুধু একটা ছবি?” অর্থাৎ গুজবের কোনও সত্যতা নেই বলেই নিজের পোস্টে বোঝাতে চেয়েছেন শিল্পী। কিন্তু চাহালের অনুরাগীরা তা মানছেন কি, এখন সেটাই দেখার। তবে সূত্রের খবর, আগামী রবিবার নাকি যুজবেন্দ্র বিগ বস সিজন ১৮-তে যোগ দিতে চলেছেন (Yuzvendra Chahal in Big Boss 18)। এরপর থেকেই শুরু হয়েছে ফিসফাস। ডিভোর্সের গুঞ্জন পুরোটাই কি গিমিক? জাতীয় দলে সুযোগ না পেয়ে বিগবসের ঘরে নিজের ভাগ্য যাচাই করার আগে খবরে ভেসে থাকতে কি এত কাণ্ড? এই প্রশ্নে নীরব চাহাল-ফ্যানেরাও।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...