Thursday, June 4, 2026

মন্দির কমিটির ‘অপদার্থতা’ই দায়ী? তিরুপতি দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের (Tirupati temple, Andhrapradesh) দশদিনের (১০ থেকে ১৯ জানুয়ারি ২০২৫) বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহে বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ছ’জনের। বুধবার সন্ধ্যার এই ঘটনার ফুটেজ প্রকাশে আসতেই মন্দির কমিটির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না করা যায়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন লম্বা লাইন করতে দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

দুর্ঘটনায় কেউ হারিয়েছেন প্রিয়জনকে, কেউ আবার পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। কী ভাবে কী হয়ে গেল, এখনও বুঝেই উঠতে পারছেন না ভেঙ্কটেশ নামের এক যুবক। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। সদ্য স্ত্রী হারা স্বামী বললেন, ‘‘ও টিকিটের লাইনে দাঁড়িয়েছিল। তার পরেই এই দুর্ঘটনা। প্রথমে বুঝতেই পারিনি ও পড়ে গিয়েছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও আশপাশের সব হাসপাতালে খুঁজেছি। ভাইরাল ভিডিয়ো থেকে জানতে পারি ওর মৃত্যু হয়েছে।’’ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সন্ধ্যার সময় বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির ঘোষণা হতেই হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই এই দুর্ঘটনা। তাহলে কি পর্যাপ্ত ব্যবস্থা না রাখার কারণেই এত বড় কাণ্ড? দুর্ঘটনার মুহূর্তের একটি ফুটেজ প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করে লক্ষাধিক পুণ্যার্থীর জন্য কেন মাত্র একটি কাউন্টার খোলা হয়েছিল? এছাড়া পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না বলেও অভিযোগ উঠছে। মন্দির কর্তৃপক্ষ ভিড় বেশি হওয়ার কারণেই বিশৃঙ্খলা বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বৃহস্পতিবার সকালে আহু তোদের দেখতে হাসপাতালে পৌঁছে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। চিকিৎসার সব ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-নেত্রীরাও মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নাইডু।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...