Wednesday, June 24, 2026

রোহিতের পর নেতৃত্বের দৌড়ে এগিয়ে কে ? মুখ খুললেন গাভাস্কর

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর ট্রফি হাতছাড়া হয় ভারতের। রোহিত শর্মার এই সিরিজে দলের স্ট্রাটেজি পছন্দ হয়নি একাংশের। প্রশ্ন ওঠে রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে । এরপর জল্পনা ছড়ায় রোহিতের পর কে হবেন ভারতীয় দলের অধিনায়ক? আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে রোহিতের পর নেতা হওয়ার দৌড়ে এগিয়ে যশপ্রীত বুমরাহ। উল্লেখ্য, বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম এবং দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ বুমরাহকেই পরবর্তী অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি। ও সামনে থেকে নেতৃত্ব দেয়। নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা ওর মধ্যে রয়েছে। তারজন্য ও আপনাকে চাপে ফেলবে না। কিছু কিছু অধিনায়ক রয়েছে যারা আপনাকে চাপে ফেলতে ভালবাসে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ বুমরাহ আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিকই করবে। কেন ওরা জাতীয় দলে সুযোগ পেয়েছে সেটা বুঝিয়ে দিতে চায় বুমরাহ। জোরে বোলারদের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব রয়েছে। মিড-অফ, মিড-অন, যেখানেই ফিল্ড করুক, বুমরাহ সব সময় পরামর্শ দিয়ে যায়। দ্রুতই ওকে অধিনায়ক হিসাবে দেখলে অবাক হব না।“

খারাপ ফর্মের জন্য বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা। তাতে অনেকের মনেই ধারণা তৈরি হয়েছিল, রোহিত হয়তো লাল বলের ক্রিকেটকে এবার চিরতরে বিদায় জানাবেন। কিন্তু ভারত অধিনায়ক পরে নিজেই জানিয়ে দেন এখনই তিনি অবসর নিচ্ছেন না। খেলা চালিয়ে যাবেন রোহিত।

আরও পড়ুন- নীরবতা ভাঙলেন ধনশ্রী, সোষ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...