Saturday, April 4, 2026

লক্ষ্য কড়া পুলিশ-প্রশাসন: ২ জেলার পুলিশ সুপার বদল

Date:

Share post:

লক্ষ্য কড়া পুলিশ-প্রশাসন। সুষ্ঠু আইনশৃঙ্খলা। সেই লক্ষ্যে বদল করা হল দুই জেলার পুলিশ সুপারকে। বীরভূমের (Birbhum) বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে (Rajnarayan Mukharjee) সরিয়ে সে জায়গায় নিয়ে আসা হয়েছে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপকে। পূর্ব বর্ধমান (East Bardhawan) জেলার SP পদে পাঠানো হয়েছে SS CID পদে থাকা সায়ক দাসকে। রাজনারায়ণ মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের (Police) ট্রাফিকের সুপার পদে বদলি করা হয়েছে। শুক্রবার সন্ধেয় রাজ্য পুলিশের DIG পার্সোনাল এই দুই জেলার এসপি পদের রদবদলের নির্দেশে স্বাক্ষর করেন।

রাজনৈতিক মহলের মতে, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় পুলিশ (Police) প্রশাসনকে আরও কড়া হাতে পরিচালনা করতে এই রদবদল। বীরভূম জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে যেভাবে ট্রাফিকের পুলিশ সুপার পদে বদল করা হয়েছে তাতে তার কাজে পুলিশের উচ্চ মহল যে বিশেষ খুশি নয় সেই বার্তা দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...