Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই ৯০০ পরিবহনকর্মী নিয়োগে তৎপরতা, নামছে ২০০ নয়া CNG বাস

Date:

Share post:

অফিস টাইমে মেলে না বাস (Bus)। নাজেহাল হন যাত্রীরা। প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নিয়ে পরিবহন দফতরের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন রাস্তায় বাসের সংখ্যা কম, কেন পরিষেবা পাচ্ছেন না মানুষ, তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty)। সেই নির্দেশের পরই যাত্রী পরিষেবায় তৎপর হয় পরিবহন দফতর। সরকারি বাস পরিষেবার মানবৃদ্ধিতে নেওয়া হয় একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নামছে CNG বাস। নিয়োগ হবে পরিবহন কর্মীও।

রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তায় আরও বেশিসংখ্যক বাস নামানোর (Bus)। সেই মতো ২০০ সিএনজি বাস রাস্তায় নামতে চলেছে শীঘ্রই। ৯০০ পরিবহন কর্মীও নিয়োগ করা হচ্ছে। পরিবহণ দফতর এই মর্মে ৪৫০ জন বাসচালক ও ৪৫০ জন কন্ডাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই অর্থ দফতর ৯০০ অস্থায়ী পরিবহন কর্মী নিয়োগের প্রস্তাব মঞ্জুরও করেছে।

নবান্ন সূত্রে খবর, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে ওই নিয়োগ প্রস্তাবে সিলমোহর দেওয়া হতে পারে। তারপরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। যাত্রীদের দাবিকে গুরুত্ব দিয়েই মুখ্যমন্ত্রী পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস নামানোর পরিকল্পনা করেন। গত বৃহস্পতিবার পরিবহনমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের সচিবদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মমতা।

একই সঙ্গে সরকারি ডিপোতে থাকা বাসগুলির ট্রিপের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে‌। এক্ষেত্রে পর্যাপ্ত কর্মীর অভাব। সেই সমস্যা দূর করতে পরিবহনকর্মী নিয়োগের প্রস্তাব রাখা হয়। তা অগ্রাধিকারের ভিত্তিতে অনুমোদন দেয় অর্থ দফতর। পরিবহনমন্ত্রী, দফতরের সচিব ও অন্য আমলারা মুখ্যমন্ত্রী নির্দেশে পথে নামলে যাত্রীরা একাধিক নয়া রুটে সরকারি বাস চালানোর দাবি জানান। সেইমতো নতুন রুট চালু করতে আরও ২০০টি পরিবেশবান্ধব বাস যাত্রী পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবার কয়েকশো বসে যাওয়া এসি ও নন-এসি বাসও মেরামতি করে পুনরায় রাস্তায় নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন উপায়ে রাস্তায় সার্বিকভাবে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধিই এখন লক্ষ্য পরিবহণ দফতরের।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...