Friday, April 3, 2026

হিন্দি ভাষার গুরুত্ব কতটা, এ বার সেই বিতর্ক উস্কে দিলেন রবিচন্দ্রন অশ্বিন

Date:

Share post:

ভারতে হিন্দি ভাষার গুরুত্ব কতটা এ বার সেই বিতর্ক উস্কে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তিনি বলেন, হিন্দি ভারতের শুধু সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়। বোলার অশ্বিনের ক্যারম বল বিখ্যাত। মোদি সরকার যখন এক দেশ, এক ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরার চেষ্টা করছে, তখন অশ্বিনের মন্তব্য সেই ক্যারম বলের মতোই।চেন্নাইয়ে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন।তার এই মন্তব্য নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অশ্বিন। হিন্দি ভাষা নিয়ে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের লড়াই দীর্ঘদিনের।দক্ষিণের রাজনৈতিক দলগুলির অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার জোর করে দক্ষিণ ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে। অশ্বিনও হয়তো সেটাই বোঝাতে এমন মন্তব্য করেছেন।

শুধুমাত্র তাই নয়, কলেজের অনুষ্ঠানে মঞ্চে উঠে অশ্বিন প্রথমে জানতে চান, উপস্থিত শ্রোতাদের মধ্যে কত জন ইংরেজি, তামিল এবং হিন্দি জানেন। তিনি জিজ্ঞেস করেন, এখানে ইংরেজি কত জন বোঝে? কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী চিৎকার করে জানান যে তারা ইংরেজি বোঝেন। এর পর তিনি তামিল নিয়ে প্রশ্ন করেন। সেখানেও ভালই সাড়া পান। সব শেষে অশ্বিন বলেন, হিন্দি কত জন বোঝে? এ বারে কলেজের ছাত্রছাত্রীদের চিৎকারের আওয়াজটা অনেকটাই কম হয়। তার পরেই অশ্বিন বলেন, হিন্দি আমাদের সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...