Saturday, March 14, 2026

ঈশ্বরের অংশে জন্ম নেওয়া মোদির হঠাৎ দাবি তিনি ‘ঈশ্বর নন’!

Date:

Share post:

ঈশ্বরের আসন থেকে সোজা পপাত ধরণীতলে! নিজেকে এবার মানুষ বলে সোচ্চার ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একসময় যে প্রধানমন্ত্রীর নিজেকে ঈশ্বরের সমান বলে তুলে ধরা বক্তব্যের সমালোচনা হয়েছিল দেশ জুড়ে। এবার তিনি বিতর্ক উসকে দিলেন নিজের ভুল স্বীকার করে।

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচারের আগে ধর্মীয় জিগির ভয়ংকর ভাবেদেশে তুলে ধরার চেষ্টা করেছিলেন বিজেপির নেতারা। নরেন্দ্র মোদি (Narendra Modi) ছিলেন তার নেতৃত্বে। নির্বাচনী প্রচারে মোদি দাবি করেছিলেন তিনি উপলব্ধি করতে পারেন তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়নি। ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। তাঁর ক্ষমতা ঐশ্বরিক ক্ষমতার দাবিও করেছিলেন তিনি।                                                                                                                                    কিন্তু লোকসভা নির্বাচনে সেইসব ঐশ্বরিক ক্ষমতা চাপা পড়ে গিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। এরপরই যেন সম্বিত ফিরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী ঐক্যের চাপ ঠিক কতটা লোকসভা রাজ্যসভায় হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। ফলে নিজেকে ঈশ্বর দাবি করা মোদি হঠাৎ নিজের অবস্থান থেকে সরে এলেন। সোশ্যাল মিডিয়ায় (social media) একটি সাক্ষাৎকারে মোদি দাবি করেন, গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী থাকাকালীনই তিনি স্বীকার করে নিয়েছিলেন তিনি ঈশ্বর নন। তাই মানুষ হিসাবে তাঁরও ভুল হয়।

এর পাশাপাশি সাক্ষাৎকার মোদির দাবি, তরুণ প্রজন্মের আরো বেশি করে রাজনীতিতে যোগদান করা উচিত। তবে সেক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা নয়, দূরদৃষ্টিকেই প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খানিকটা পিছিয়ে পড়া মোদি যেন পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে আবার নজরে আসার চেষ্টা করলেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...