Monday, June 22, 2026

বড়বাজারে বেপরোয়া বাসের বলি এক, গুরুতর আহত তিন

Date:

Share post:

শহরের রাস্তায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। যার নিট ফল, ১১ দিনের ব্যবধানে কলকাতায় বেঘোরে প্রাণ গেল এক পথচারীর। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজারের কলাকার স্ট্রিটে। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা পথচারীর। পাশাপাশি জখম হয়েছেন আরও তিনজন।

এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে দুটি বাসের রেষারেষিতে একজনের প্রাণ গিয়েছিল। সেই দুর্ঘটনার (Bus Accident in Kolkata) রেশ কাটতে না কাটতেই আবার ঘটল এমন এক মর্মান্তিক ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস(Bus Accident in Kolkata)। ঠিক সেই সময়, মহাত্মা গান্ধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থলে বাসটির ব্রেক ফেল করে। ব্রেক কাজ না করার কারণে বাসটি রাস্তায় বেঁকে গিয়ে ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারে এবং সেখানে হাঁটতে থাকা চার মহিলা পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।বাকিরা এখনও চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নতুন ছিল, তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।পুলিশের তৎপরতায় চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...