Sunday, June 21, 2026

গভীর রাতে বাঁকুড়ায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠলো বাঁকুড়ার (Bankura ) লালবাজার মাঝিপাড়া এলাকা। রাত বারোটা নাগাদ বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘর থেকে বাইরে এসে দেখেন নিতাই পাল নামে এক প্রতিবেশীর বাড়ি দাউ দাউ করে জ্বলছে। দ্রুত খবর যায় বাঁকুড়া সদর থানার পুলিশের (Bankura Police) কাছে। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। ততক্ষণে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। মোট ৫ জনকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বাড়িতে আগুন লেগেছে। নিতাই পাল এবং মিনা পালের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা। দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে অগ্নিদগ্ধ বাকি তিনজনের চিকিৎসা চলছে। পুলিশ এবং দমকলের তরফে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...