Sunday, June 21, 2026

শনিবার পর্যন্ত জাঁকিয়ে শীত, রবি থেকে ফের মুড সুইং আবহাওয়ার!

Date:

Share post:

দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের স্পেল জমিয়ে খেলা দেখানোর আগেই পশ্চিমী ঝঞ্ঝার বাধা। শনিবার পর্যন্ত ঠান্ডা অনুভূতি থাকলেও রবিতেই আবহাওয়ার হাওয়া বদল হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পৌষ সংক্রান্তিতেও এই ঝঞ্ঝা কাটা থাকার জন্য জাতীয় শীত নয়। তবে সমস্যা বাড়াচ্ছে কুয়াশা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হলেও উত্তরে আগামী তিনদিন ঘন কুয়াশার সতর্কতা জারি।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সোমবার থেকে সিকিমের তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিঙে (Snowfall in Darjeeling)। হিমাঙ্কের নীচে নামতে পারে পারদ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কালিম্পং,জলপাইগুড়িতেও। মেঘ কুয়াশায় ঘেরা শুক্রবারে সকাল থেকে পাহাড়ে কনকনে ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা ৭ ডিগ্রি, কালিম্পং ৮, শিলিগুড়িতে হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ১২ ডিগ্রি তাপমাত্রা। ডুয়ার্সের পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। কলকাতাতে ১৩ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। শনিবার পর্যন্ত এই আমেজ বজায় থাকবে। তবে আগামী রবিবার থেকে পরপর তিনদিন প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

অন্যদিকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান পরিষেবা। উত্তর ভারতের কুয়াশায় দিল্লিতে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। রাজধানীতে দৃশ্যমান্যতার এতটাই সমস্যা তৈরি হয়েছে যে প্রায় দেড়শোর বেশি বিমান দেরিতে চলাচল করছে। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। আপাতত দু-তিন দিন কুয়াশার দাপট কমার কোনও পূর্বাভাস নেই।

 

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...