Sunday, June 21, 2026

ভারতীয় আবহাওয়া বিভাগের দেড়শ বছর পূর্তি, সম্মেলনে আমন্ত্রিত পাকিস্তান, বাংলাদেশ

Date:

Share post:

পদ্মাপাড়ের প্রতিবেশী রাষ্ট্র থেকে যখন বারবার ভারত বিরোধী স্লোগান এবং উস্কানি, সেই আবহেই ভারতে আমন্ত্রিত বাংলাদেশ, পাকিস্তান। ভারতীয় আবহাওয়া বিভাগের (IMD) সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ সম্মেলনে আমন্ত্রিত পড়শিরা। তালিকায় রয়েছে নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারও। ভারতের সম্মেলনে যোগ দিতে রাজি পাকিস্তান (Pakistan)। যদিও বাংলাদেশের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

১৮৭৫ সালে ভারতে আবহাওয়া দফতরের প্রতিষ্ঠা হয়। দেশের মধ্যে কলকাতাতেই শুরু হয় IMD-র প্রথম দফতর। ভারত সরকারের (Government of India) আর্থ সায়েন্স মন্ত্রকের একটি সংস্থা হল ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। IMD-র সদর দফতর রয়েছে দিল্লিতে। আঞ্চলিক অফিস রয়েছে চেন্নাই মুম্বই, কলকাতা, নাগপুর, গুয়াহাটি । চলতি বছর ভারতীয় আবহাওয়া বিভাগের দেড়শ বছর উপলক্ষে অবিভক্ত ভারতীয় সম্মেলনের আয়োজনে করা হয়েছে। পাকিস্তানের তরফে অংশগ্রহণ করার বিষয়ে সম্মতি জানানো হলেও, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা প্রায় অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...