Sunday, February 22, 2026

বেড়েছে উত্তরবঙ্গের লোকালয়ে হাতির গতিবিধি, নতুন একাধিক পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

উত্তরবঙ্গে মানুষ পশুর দ্বন্দ্ব (human animal conflict) নতুন চেহারা নিয়েছে। একদিকে যখন চিতাবাঘের ঘোরাফেরা লোকালয়ে বেড়েছে, তখনই অন্যদিকে বেড়েছে লোকালয়ে হাতির প্রবেশ। এবার বন্যপ্রাণের হাত থেকে জনজীবনকে বাঁচাতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের (state government)। শুক্রবার মুখ্যসচিব (Chief Secretary) বৈঠকে দিলেন নতুন একাধিক নির্দেশিকা।

আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ঘটনা পরিপ্রেক্ষিতে হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে আরও বেশি এলাকায় ইলেকট্রিক ফেন্সিং (electric fencing) বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্য সচিব (Chief Secretary) মনোজ পন্থ বনদপ্তরের সচিব (Forest Secretary) মনোজ আগরওয়াল ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

সেই সঙ্গে বন্যপ্রাণ রক্ষাতেও তৎপর রাজ্য সরকার। মুখ্য সচিবের নির্দেশ যে সব এলাকায় নতুন করে হাতি ঘোরাফেরা করতে শুরু করেছে বা লোকালয়ে ঢুকে পড়ছে সেই সব এলাকাগুলোকে এলিফ্যান্ট করিডোর (elephant corridor) করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কয়েকটি হাতির গলায় কলার (radio collar) পরানো চেষ্টা করতে হবে যাতে তাদের গতিবিধি সহজে বোঝা যায়। প্রসঙ্গত গত সোমবার গঙ্গাসাগরে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...