Saturday, April 4, 2026

আচমকা অগ্নিকাণ্ড শিয়ালদহ স্টেশন চত্বরের ‘ফুড কোর্ট’-এ, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

আচমকা আগুন শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) সংলগ্ন খাবারের দোকানে। শনিবার বিকেলে সোয়া চারটে নাগাদ শিয়ালদহ স্টেশনের পাশে থাকা ‘ফুড কোর্ট’-এ (Food Court) আগুন লাগে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

এদিন শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে থাকা ‘ফুড কোর্ট’-এ (Food Court) হঠাৎই আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে পুরো দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা চালায়। স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় স্টেশন চত্বরে। ফায়ার বল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পরে যায় আরও একটি ইঞ্জিন। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেই চেষ্টায়ই চালানো হচ্ছে। কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানানো হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...